সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

রিয়াদে ইউক্রেনকে ছাড়াই যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে প্রথমবারের মতো উচ্চ-পর্যায়ের এক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা।

আরও পড়ুন: কানাডায় অবতরণকালে উল্টে গেল বিমান

বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পথ খুলে যেতে পারে।

রাশিয়া-যুক্তরাষ্ট্রের বৈঠকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো। তারা বলেছে, ইউরোপকে পাশ কাটিয়ে যুদ্ধ অবসানের আলোচনা এই মহাদেশের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে। তারা রাশিয়া-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় ইউরোপকে ভূমিকা রাখার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে।

রিয়াদে বৈঠকটি শুরু হওয়ার আগে গণমাধ্যমের প্রতিনিধিদের ডেকে নিয়ে দৃশ্য ধারণের অনুমতি দেওয়া হয়। পরে কেবল দুই পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইয়োরি উশাকভ ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিয়েছেন। সূত্র: রয়টার্স, বিবিসি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা