সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের আরও একটি স্কুলে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এ হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও অনেকে। হামলার শিকার স্কুলটি বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন: নির্বাচনে অংশ নেবেন কি না জানালেন

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের হাফসা আল-ফালুজা স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এই হামলায় আরও অনেকে আহত হয়েছে। হামলার শিকার এই স্কুল ভবনটিতে বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি বসবাস করছিলেন।

এদিকে নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে বলে জানায় আন্তর্জাতিক আরও এক সংবাদমাধ্যম বিবিসি। তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গাজায় হামাস যোদ্ধাদের ব্যবহৃত ১টি ‘কমান্ড-এন্ড-কন্ট্রোল সেন্টার’ লক্ষ্য করে তারা ‘সুনির্দিষ্ট’ এই হামলা চালিয়েছে।

আরও পড়ুন: লেবাননের রাজধানীতে হামলা

অপরদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বিগত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে এ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪১,৫০০ জন ছাড়িয়েছে।

গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে বিগত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪১,৫৩৪ জনে পৌঁছেছে। এই হামলায় আরও অন্তত ৯৬,০৯২ জন ব্যক্তিও আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানান, বিগত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৩৯ জন নিহত এবং আরও ৮৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

আরও পড়ুন: শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী অমরসুরিয়া

উল্লেখ্য, গত (৭ অক্টোবর) হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকেই ইসরায়েলর গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়াও ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলি বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এ সময় খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫৫৮

অবরুদ্ধ গাজা ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এর ফলে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা