সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাড়ি থেকে নামিয়ে গুলি, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে।

আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সোমবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বেলুচিস্তানের মুসাখাইল জেলায় সোমবার ভোরে সশস্ত্র ব্যক্তিরা ট্রাক ও বাস থেকে যাত্রীদের নামিয়ে তাদের পরিচয় যাচাই করার পর তাদের ওপর গুলিবর্ষণ করে এবং এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

আরও পড়ুন : পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২০

মুসাখাইলের সহকারী কমিশনার নজীব কাকারের মতে, সশস্ত্র লোকেরা মুসাখাইলের রারাশাম জেলায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে এবং বাস থেকে যাত্রীদের নামিয়ে আনে। হামলায় নিহতরা পাঞ্জাবের বাসিন্দা বলে জানা গেছে।

তিনি আরও জানান, হামলার সময় অস্ত্রধারীরা ১০টি গাড়িতে আগুন দিয়েছে। পরে পুলিশ ও লেভিস কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ হাসপাতালে স্থানান্তর করতে শুরু করে বলেও জানান তিনি।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৬৯

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সন্ত্রাসী হামলার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের কাপুরুষোচিত কর্মকাণ্ডে যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি তিনি আন্তরিক শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এছাড়া পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সন্ত্রাসীদের বর্বরতার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসীরা মুসাখাইলের কাছে নিরীহ যাত্রীদের টার্গেট করে বর্বরতা দেখিয়েছে।

সন্ত্রাসী এবং তাদের সহায়তাকারীরা দৃষ্টান্তমূলক পরিণতি এড়াতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা