সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় আবারও নতুন করে শুরু হয়েছে যুদ্ধবিরতি আলোচনা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) কাতারের রাজধানী দোহায় আরেক দফা এই আলোচনা শুরু হয়েছে। এই সময় ইসরায়েল-হামাসের মধ্যে বন্দিবিনিময় নিয়েও আলোচনা হওয়ার কথা।

আরও পড়ুন: গাজা উপত্যকায় নিহত ৪০ হাজার ছাড়াল

এ যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় স্বাগতিক কাতার ছাড়াও অংশ নিয়েছে মিসর, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এদিকে যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেয়া ৪টি গুরুত্বপূর্ণ শর্তের কারণে এই আলোচনাটি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

কাতারের দোহার এই আলোচনায় যোগ দেয়নি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কোনো প্রতিনিধি দল। অপরদিকে এই আলোচনায় ইসরায়েলের পক্ষে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া, নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার এবং আইডিএফের প্রতিনিধি নিতজান অ্যালন অংশ নিয়েছেন।

আরও পড়ুন: ভূমিকম্পে কাঁপলো তাইওয়ান

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই’র ডিরেক্টর বিল বার্ন্স, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি ব্রেট ম্যাকগার্কও এতে অংশ নিয়েছেন।
হোয়াইট হাউজ জানায়, এই ইস্যুতে হামাসের প্রতিনিধিদের সাথে যোগাযোগ রাখছেন কাতার এবং মিসর।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা