ফাইল ছবি
আন্তর্জাতিক

ইরানকে উত্তেজনা প্রশমনের আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক: গত শনিবার (১৩ এপ্রিল) ইসরায়েলে প্রতিশোধমূলকভাবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বিশ্বজুড়ে নেতারা এর নিন্দা জানালেও নিন্দা জানায়নি চীন। তবে মধ্যপ্রাচ্যের এ উত্তেজনা নিয়ে সতর্ক বার্তা দিয়ে ইরানকে উত্তেজনা প্রশমন ও সংযত আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছে তারা।

আরও পড়ুন: এবার ইসরায়েলে হামলা চালাল লেবানন

চীন জানিয়েছে, তারা বিশ্বাস করে ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবেই সামাল দিতে সক্ষম এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা এড়াতেও সক্ষম। এ বিষয়ে ২ দেশের শীর্ষ কূটনীতিকের মধ্যে ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এ হামলা কুদ্স ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ অন্তত ৭ জন নিহত হন।

এর প্রতিশোধ নিতে গত শনিবার ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেছে চীন।

আরও পড়ুন: অবশেষে দেশে ফিরছেন নাবিকরা

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, সোমবার (১৫ এপ্রিল) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ফোনালাপে ইরানের অবস্থান সম্পর্কে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে জানান আবদুল্লাহিয়ান।

ওয়াং ই বলেন, আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে ইরানের জোরালো অবস্থানের প্রশংসা করে চীন। ইসরাইলের বিরুদ্ধে নেয়া পদক্ষেপকে সীমিত বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে ইরান বলেছে, আত্মরক্ষার জন্য এ হামলা করেছে তারা।

আরও পড়ুন: ওমানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় নিহত ১৮

ইরানের দূতাবাসে (কনস্যুলেট) হামলার তীব্র নিন্দা জানায় চীন। তারা দৃঢ়ভাবে এ ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে এবং এ ঘটনাকে অগ্রহণযোগ্য মনে করে।

ওয়াংকে আবদুল্লাহিয়ান বলেছেন, ইরান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে অবগত। তেহরান সংযম চর্চায় আগ্রহী। উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছাই ইরানের নেই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা