সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে নৌঘাঁটিতে হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে একটি নৌঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন আধাসামরিক সৈন্য এবং অন্য ৬ জন হামলাকারী সন্ত্রাসী।

আরও পড়ুন : জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

মঙ্গলবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসীরা পাকিস্তানের নৌবাহিনীর একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়ে কমপক্ষে একজন আধাসামরিক সৈন্যকে হত্যা করেছে। অন্যদিকে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালিয়ে ৫ হামলাকারীকে হত্যা করেছে বলে কর্মকর্তারা মঙ্গলবার বলেছেন।

আরও পড়ুন : পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প, নিহত ৫

সোমবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের তুরবত ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। গত সপ্তাহে জাতিগত বেলুচ সন্ত্রাসীদের হামলার পর সামরিক স্থাপনায় এটি তাদের দ্বিতীয় হামলা।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় থেকে বলা হয়, ‘আমরা বিশাল ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।’

আরও পড়ুন : গাজায় ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েল

পাকিস্তান নৌবাহিনীর একজন মুখপাত্র জানান, ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচজন হামলাকারীকে হত্যা করা হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের হামলায় একজন আধাসামরিক সৈন্যও নিহত হয়েছেন।

পাকিস্তানের বেলুচিস্তানে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে সবচেয়ে আলোচিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে বিএলএ।

এছাড়া বিএলএ এর আগে এই অঞ্চলে এবং অন্যত্র পাকিস্তানি ও চীনা স্বার্থের বিরুদ্ধেও হামলার সঙ্গে জড়িত ছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত ছাড়িয়েছে ২৫০

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আট...

রাজবাড়ীতে পাটের দরপতন

একসময় পাটকে বলা হতো ‘সোনালি আঁশ’। পাটের ভালো ফলন ও ন্যায্য দাম কৃ...

ইরানের হামলার আশঙ্কায় খাবারের ট্রাকে লুকিয়ে বিমান বদল, গোপন অভিযান স্বীকার ট্রাম্পের

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় তুরস্ক থেকে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনা...

কিয়ারার ‘টক্সিক’ বিতর্কে স্বামী সিদ্ধার্থের পাশে যশ

আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগেই আলো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা