ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাপুয়া নিউ গিনিতে ভূমিকম্প, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: পাপুয়া নিউ গিনিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর কমপক্ষে ৫ জন নিহত ও সহস্রাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে।

আরও পড়ুন: গাজায় ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েল

ওসেনিয়া অঞ্চলের এ দেশটির বন্যা কবলিত উত্তরাঞ্চলে ভূমিকম্পের আঘাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির এ ঘটনা ঘটেছে বলে সোমবার (২৫ মার্চ) দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির পূর্বাঞ্চলীয় ইস্ট সেপিক প্রদেশের গভর্নর অ্যালান বার্ড জানান, এ পর্যন্ত ১০০০ বাড়িঘর ধ্বংস হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া প্রদেশের বেশিরভাগ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নে কাজ করছেন।

আরও পড়ুন: পেঁয়াজ রপ্তানি স্থগিত করল ভারত

তিনি আরও জানান, সেপিক নদীর তীরবর্তী কয়েক ডজন গ্রাম বড় ধরনের বন্যার মুখোমুখি হয়েছে। এর মধ্যে রোববার (২৪ মার্চ) ভোরে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে।

বার্তা সংস্থা এএফপিকে প্রাদেশিক পুলিশের কমান্ডার ক্রিস্টোফার তামারি ফরাসি বলেন, কর্তৃপক্ষ ৫ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছে। তবে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: মস্কোয় কনসার্টে হামলা, নিহত বেড়ে ১১৫

ভূমিকম্পের পর সামাজিক মাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, কাঠের তৈরি শত শত বাড়িঘর প্রায় হাঁটু সমান পানিতে ভেঙে পড়েছে।

উল্লেখ্য, পাপুয়া নিউ গিনেতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। দক্ষিণপূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তলদেশ ঘিরে থাকা ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ‌‌‘রিং অব ফায়ারে’ দেশটির অবস্থান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রাণহানি প্রায় ৩ হাজার

চলতি বছরের মে ও জুন মাসে তীব্র তাপপ্রবাহের কারণে য...

হাতিয়ায় পুকুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি পুকুর থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্য...

"মা, তুমি ওগের টাকা দাও, নাইলে আমারে ছাড়বে না, মাইরা ফালাইবে’"

উন্নত জীবন গড়ার লক্ষ্যে অবৈধপথে ইতালি যাওয়ার কথা বলে লিবিয়ায় দালালের হাতে নির...

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

ফুটবল কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসিকে ঘিরে শোকের আবহ

ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার ও এসি মিলানের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা