ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

প্রাণহানিতে শীর্ষে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা মহামারিতে আগের দিনের তুলনায় মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। এ সময় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একশোর বেশি মানুষ।

আরও পড়ুন : ঈদের চাপ সামাল দিতে প্রস্তুত

সোমবার (১৭ এপ্রিল) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৪২ হাজার ৪৯৪ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯৮৭ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৫৬ লাখ ৪৯ হাজার ৪৫ জনে।

আরও পড়ুন : ঐতিহাসিক মুজিবনগর দিবস

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ১৮৮ জন এবং মারা গেছেন ৪ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৯ লাখ ৮৯ হাজার ১৪২ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩৭২ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৯৪ জন এবং মারা গেছেন ৩৮ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৩৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৮২৮ জনের।

আরও পড়ুন : তাপপ্রবাহে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন এবং মারা গেছেন ২ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৯২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৫৮ হাজার ১৬০ জন মারা গেছেন।

একই সময়ে ইসরায়েলে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১১ জন এবং মারা গেছেন ২৪ জন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনায় হয়েছেন ৫ হাজার ৮০৫ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৯৯ লাখ ২ হাজার ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৬ হাজার ২৪ জন মারা গেছেন।

একই সময়ে পোল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১০৪ জন এবং মারা গেছেন ২ জন।

আরও পড়ুন : ৩ বিভাগে বৃষ্টির আভাস

এছাড়া গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৮ জন এবং মারা গেছেন ১৫ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ৭২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৪ হাজার ২৩৫ জন মারা গেছেন।

একই সময়ে ইন্দোনেশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৯০৪ জন এবং মারা গেছেন ৭ জন।

আরও পড়ুন : ভারতে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা