ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বে আরও ২৭৮ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা মহামারিতে আগের দিনের তুলনায় মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। এ সময় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পৌনে তিন শতাধিক মানুষ।

আরও পড়ুন : সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

বুধবার (২৯ মার্চ) সকালে ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৮ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ২৮ হাজার ৩৪ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭৭২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় এ সংখ্যা বেড়েছে প্রায় ৩০ হাজার। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩৪ লাখ ৬৪ হাজার ৭৫৪ জনে।

আরও পড়ুন : করোনায় আরও একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৩৩ জন এবং মারা গেছেন ৩৯ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৫৭৩ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৩৯ জন এবং মারা গেছেন ৪৪ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৬১ লাখ ২০ হাজার ২৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৫৩ হাজার ৯৬৯ জন মারা গেছেন।

আরও পড়ুন : সরকার পতনের শক্তি বিএনপির নেই

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৪৪৭ জন এবং মারা গেছেন ৩৭ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৬ লাখ ৩ হাজার ৬৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ১৪৬ জনের।

একই সময়ে পোল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭১৬ জন এবং মারা গেছেন ২০ জন।

আরও পড়ুন : শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

এছাড়া গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৪৫ জন এবং মারা গেছেন ২৭ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার ১১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৩ হাজার ৭৯১ জন মারা গেছেন।

একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ১২৯ জন এবং মারা গেছেন ৮ জন।

আরও পড়ুন : ২১ এপ্রিল থেকে পোশাক কারখানায় ছুটি

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা