স্বাস্থ্য, খাত, নিয়ে, মুখ, খুললেন, এমপি, একরাম,
স্বাস্থ্য

মুখ খুললেন এমপি একরাম!

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্য খাতের নানা অনিয়ম নিয়ে এবার মুখ খুললেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। যা কিনা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ফেসবুকে এমপি একরামুল করিম বলেন, কিটের অভাবে আজকে নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ফেনী- এই তিন ডিস্ট্রিকের করোনা পরীক্ষা বন্ধ। যার কারণে মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে। দুই/তিন দিন আগে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়কে আজগুবি বিভাগ বলেছিলাম। কিন্তু এটা আজগুবি নয়, এটা মহা আজগুবি বিভাগ। আমাকে একজন বললেন- আজকে স্বাস্থ্যমন্ত্রী নিজেই নাকি বলেছেন কিটের অভাব।

কিন্তু জানা মতে বাংলাদেশের তিনটা চারটা ব্যবসায়ী কোম্পানি প্রায় ১০ লাখ কিট এনে রেখেছে। কিন্তু তারা দিতে পারছে না মিঠু সিন্ডিকেটের কারণে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 'মিঠু সিন্ডিকেট' যতক্ষণ পর্যন্ত ভাঙা না যাবে, ততক্ষণ এই মন্ত্রণালয় কখনো ভালো থাকবে না।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো তিন দিনে যেভাবে ক্যাসিনোকে ধ্বংস করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন, স্বাস্থ্যসেবার একজন কর্মী ও বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তেমনই অনুরোধ করবো।

আপনি এই সিন্ডিকেটটা সেভাবে ভাঙার ব্যবস্থা করুন। এই সিন্ডিকেট ভাঙতে পারলে দেশের মানুষ অনেক সুফল পাবে। এই মিঠু গ্যাংরা গোটা স্বাস্থ্য বিভাগকে কাবু করে রেখেছে।

একরামুল করিম বলেন, প্রাণের স্পন্দন ছাত্রলীগ, যুবলীগ, আমার মাথার মুকুট আওয়ামী লীগসহ প্রত্যেকটি সংগঠন থেকে নেতাকর্মী নিয়ে নোয়াখালীর ওয়ার্ডে ওয়ার্ডে করোনাবিরোধী সংগ্রাম কমিটি গঠন করুন। প্রয়োজনে বিরোধী দলের কেউ যদি আসতে চায় তাদেরকে কমিটিতে নেন। এবং যে বাড়িতে করোনা আক্রান্ত সেই বাড়িতে লাল পতাকা এবং সাইনবোর্ড টানিয়ে দিন।

তিনি বলেন, করোনা আক্রান্তদের বাড়ি ঢোকা এবং বের হওয়া যাবে না। এটা আমার নির্দেশনা রইল। কোন এমপি বা কে কি বললো সেটা না আমি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে অনুরোধ করছি, নির্দেশনা দিচ্ছি গড়ে তুলুন সংগ্রাম কমিটি। মুক্তিযুদ্ধের চিন্তা করে এই অদৃশ্য শক্তির জন্য মুক্তিযোদ্ধা হিসেবে আপনারা দাঁড়িয়ে যান। আপনারা একটু কষ্ট গোটা দেশকে রক্ষা করবে। সকলে ভালো থাকুন। আবারও প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো এই সিন্ডিকেট যতক্ষণ না পর্যন্ত আপনি ত্রাস করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ ওই সেবা পাবে ন। সেই সেবা আপনি এবং আপনার বাবা (শেখ মুজিবুর রহমান) যে স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন আপনি এখন দেখেছেন, সেই স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন করতে পারবেন। যদি এই সিন্ডিকেট ভেঙে দিতে পারেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা