স্বাস্থ্য

পরিস্থিতি দেখে হতাশ চীনা প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের করোনা পরিস্থিতিতে সহযোগিতার জন্য গত ৮ জুন ঢাকায় আসে চীনের একটি প্রতিনিধি দল।

সফররত বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি দেখে হতাশা প্রকাশ করেছে। তারা বলেছেন, করোনার মতো ছোঁয়াচে ভাইরাসের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা খুবই কম। নমুনা পরীক্ষার হারও খুবই কম।

রোববার (২১ জুন) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় চীনের বিশেষজ্ঞরা এ কথা বলেন।

আগামীকাল সোমবার সফর শেষ করে দেশে ফিরে যাবে দলটি।

বাংলাদেশ সফরকালে চীনের প্রতিনিধি দলটি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী, কোয়ারেন্টিন সেন্টার ও পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করে।

এ সময় তারা দেশের করোনাভাইরাস মহামারি নিয়ে আলোচনা, করোনা নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা এবং প্রযুক্তিগত পরামর্শও দিয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা