স্বাস্থ্য

আবেদ খান সপরিবারে করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুধু তিনিই নন, তার স্ত্রীসহ পরিবারের ছয়জনের মধ্যেই করোনা শনাক্ত হয়েছে।

শরীরে করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষায় দিলে শনিবার (২০ জুন) পজিটিভ রিপোর্ট আসে। রাতে সাংবাদিক আবেদ খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিন মাস বাসায় ছিলাম। অথচ আমি, আমার স্ত্রীসহ পরিবারের ৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছি। ভালো আছি। তবে শরীরে একটু একটু জ্বর আছে। সব নিয়মকানুন মেনেই বাসায় অবস্থান করছি।

প্রখ্যাত সাংবাদিক আবেদ খান, তার স্ত্রী, তাদের ছেলে ও ছেলের বউ এবং বাড়ির গৃহকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা