স্বাস্থ্য

টিকার কোর্স সম্পন্ন ৭২ লক্ষাধিক মানুষের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে করোনা টিকার কোর্স সম্পন্ন করেছেন ৭২ লাখ ১ হাজার ৯৬৪ জন। এদের প্রত্যেকেই দুই ডোজ টিকা নিয়েছেন। এক ডোজ নিয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৩৯৪ জন। সব মিলিয়ে দেশে মোট ২ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৩৫৮ ডোজ টিকা প্রয়োগ হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংবাদমাধ্যমকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ১ লাখ ২৬ হাজার ১৩০ পুরুষ এবং ৭৪ লাখ ১৬ হাজার ২৬৪ নারী। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৪ লাখ ২৮ হাজার ৪৯৫ পুরুষ এবং ২৭ লাখ ৭৩ হাজার ৪৬৯ নারী। এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ১ কোটি ১০ লাখ ৯৮ হাজার ৬৩৬ ডোজ প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের ৯৫ হাজার ৩২৭ ডোজ টিকা প্রয়োগ হয়েছে।

চীনের সিনোফার্মের টিকা ১ কোটি ৫ লাখ ৮২ হাজার ২৮২ ডোজ প্রয়োগ হয়েছে। মডার্নার টিকা ৩২ লাখ ৬৮ হাজার ১১৩ ডোজ প্রয়োগ হয়েছে। ঢাকার সাত কেন্দ্রে এখন পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৮১ হাজার ৫৬০ পুরুষ এবং ১৩ হাজার ৭৬৯ নারী। গত ১৯ জুন থেকে সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকা কর্মসূচিতে এ পর্যন্ত এই টিকা নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ৭৪৮ পুরুষ এবং ৪৭ লাখ ৬১ হাজার ৫৩৪ নারী।

দেশের সিটি করপোরেশনগুলোতে ১৩ জুলাই থেকে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত মর্ডানার টিকা নিয়েছেন ১৭ লাখ ৪১ হাজার ৬৩৫ পুরুষ এবং ১২ লাখ ২৬ হাজার ৪৭৮ নারী। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২৫ লাখ ১১ হাজার ৭৮৫ জন এবং ৪ লাখ ৫৬ হাজার ৩২৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকা পেতে ৩ কোটি ৬৫ লাখ ৪ হাজার ৬১০ জন নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

হাসিনার পালানোর কারণ জানালেন তথ্যমন্ত্রী 

জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতাকে অপ্রতিরোধ্য মনে করাই শাস...

ইতালির স্বপ্ন থেকে লিবিয়ার ‘গেমঘর’, এক বছর পর দেশে ফিরেছেন দুই যুবক 

বিদেশে গিয়ে কাজ করবেন। আয় করে সংসারের অভাব দূর করবেন। বাবা-মায়ের মুখে হাসি ফু...

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে প্রায় ২ লক্ষ টাকার মাদক উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে ১ লক...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট...

পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে গ্যাস সরবরাহ বন্ধ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় পানির নিচে থাকা গ্যাস পাইপলাইনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা