স্বাস্থ্য

শনিবার সরকারকে কিট হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক:

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস পরীক্ষার কিট আগামী ২৫ এপ্রিল শনিবার সরকারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

আজ ২২ এপ্রিল বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ।

তিনি জানান, ১৫ মিনিটে করোনাভাইরাস সংক্রমণ নিরুপনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত বহু প্রত্যাশিত GR Covid-19 Dot Blot সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী শনিবার ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের মিলনায়তনে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, মঙ্গলবার রাতে বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করা হলে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর রক্ত সংগ্রহের অনুমতি দেওয়া হয়।

বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর রক্তের নমুনা সংগ্রহের অনুমতি মেলে। পরে ডাক্তার, টেকনিশিয়ানদের স্বাস্থ্য অধিদপ্তরে পাঠান হলেও তাদের রক্তের নমুনা দেয়া হয়নি।
বৃহস্পতিবার সকালে আবার যেতে বলেছে তারা।

এর আগে মঙ্গলবার জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী সহযোগিতা করলেও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করছেন না।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে গণস্বাস্থ্যের প্রতিনিধি বসে থাকলেও তাদের করোনা আক্রান্ত রোগীর রক্তের নমুনা দেওয়া হচ্ছে না।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা