স্বাস্থ্য

করোনার টিকা কিনতে উন্নয়ন সহযোগীদের আর্থিক সহায়তা চাইছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : করোনার ভ্যাকসিন পেতে বাংলাদেশ নানামুখী চেষ্টা অব্যাহত রেখেছে। সমস্যা হচ্ছে অর্থের। ১৬ কোটি ৫০ লাখ মানুষের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে হলে দরকার এক দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এই অবস্থায় বাংলাদেশ উন্নয়ন সহযোগী দেশগুলিকে পাশে আনার চেষ্টা করছে।

ইতিমধ্যেই জাপানের কাছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা চেয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তরফ থেকে এক চিঠিতে বলা হয়েছে, ভ্যাকসিন কিনতে যে টাকার প্রয়োজন তা জোগান দেয়া বাংলাদেশের পক্ষে কঠিন। তাই আর্থিক সহায়তার প্রয়োজন। একইভাবে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের কাছে এক বিলিয়ন মার্কিন ডলার চাইবে এমনটাই বলা হচ্ছে।

এশীয় উন্নয়ন ব্যাংক জরুরি চিকিৎসা সরবরাহের জন্য তিন মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিতে সম্মত হয়েছে। এডিবির কাছ থেকে এর অতিরিক্ত ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা চাইতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ, মিয়ানমার, কাতার ও ভুটান করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভারতকে অনুরোধ করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে করোনা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি এ তথ্য প্রকাশ করেন। বৈঠকে বলা হয়, ভারতের দুইটি টিকার দ্বিতীয় ও একটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।

বাংলাদেশ কোন টিকার জন্য অনুরোধ জানিয়েছে তা এখনও স্পষ্ট নয়। একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর আগে চীনের একটি ভ্যাকসিনের ট্রায়াল ঢাকায় হওয়ার কথা থাকলেও বাংলাদেশ সিদ্ধান্ত নিতে দেরি করায় তা হাত ছাড়া হয়ে গেছে।

সিনোভ্যাক বলছে, টাকা ছাড়া ট্রায়াল সম্ভব নয়। কারণ বাংলাদেশের জন্য বরাদ্দকৃত টাকা অন্যদেশে চলে গেছে।বাংলাদেশ বলেছে, টাকার বিনিময়ে তারা ট্রায়ালে আগ্রহী নয়। ভ্যাকসিন তৈরির তালিকায় বাংলাদেশের গ্লোব বায়োটেকের নাম যুক্ত হয়েছে। গ্লোব তিনটি ভ্যাকসিন বের করার চেষ্টা করছে। গত ১৫ই অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তিনটি ভ্যাকসিনকে ক্যান্ডিডেট তালিকায় যুক্ত করেছে। এই তালিকায় বিশ্বের ১৬৫ টি ভ্যাকসিন ক্যান্ডিডেটের নাম রয়েছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ...

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গোয়া পু...

তুরস্কের সঙ্গে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা