স্বাস্থ্য

চীনের করোনা ভ্যাকসিন ব্যবহারে সম্মতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক :

জরুরি প্রয়োজনে চীনের পরীক্ষামূলক করোনা ভ্যাকসিন ব্যবহারে সম্মতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউিএইচও)। দেশটির ন্যাশনাল হেলথ কমিশনের (এনএইচসি) কর্মকর্তা ঝেং ঝংওয়ে এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার এনএইচসির এই কর্মকর্তা বলেছেন, গত জুনের শেষ দিকে করোনাভাইরাসের ভ্যাকসিন জরুরি প্রয়োজনে ব্যবহারের একটি পরীক্ষামূলক পরিকল্পনা অনুমোদন করেছিল চীনের মন্ত্রিসভা। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চীন সংশ্লিষ্ট প্রতিনিধিকে বিষয়টি জানানো হয়। সম্প্রতি তাদের কাছ থেকে এ বিষয়ে সমর্থন পাওয়া গেছে।

এদিকে, শুক্রবার সংবাদ ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী মহাপরিচালক মারি এনজেলা সিম জানিয়েছেন, যেকোনো স্বাস্থ্য বিষয়ক পণ্য জরুরি ব্যবহারের জন্য সব দেশের জাতীয় নিয়মাবলি ও আইন রয়েছে। চীনসহ অনেক দেশই এটি ব্যবহার করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জরুরি ব্যবহার্য পণ্যের তালিকা রয়েছে এবং চিকিৎসার জন্য কয়েকটি পণ্যের অনুমোদন দেয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত জুলাই থেকে সরকারের অনুমতি সাপেক্ষে জরুরি ব্যবহার কর্মসূচির আওতায় মানবদেহে ভ্যাকসিন প্রয়োগ করছে চীন। তবে এসব ভ্যাকসিনের সুরক্ষা ও কার্যকারিতা এখনো পুরোপুরি প্রমাণিত হয়নি। অনেক পশ্চিমা বিশেষজ্ঞ এবং ভ্যাকসিন প্রস্তুতকারকেরা ক্লিনিক্যাল ট্রায়ালে নিরাপদ প্রমাণিত হওয়ার আগেই করোনা ভ্যাকসিন অনুমোদনের বিষয়ে সতর্ক করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বর্তমানে বিশ্বজুড়ে অন্তত ৩৮টি সম্ভাব্য করোনা ভ্যাকসিনের পরীক্ষা চলছে। এর মধ্যে চীনের রয়েছে ১১টি ভ্যাকসিন। সেগুলোর মধ্যে আবার তিনটি তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে পৌঁছে গেছে।

চীনে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য যে ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে সেটি তৈরি করেছে চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ করপোরেশন বা সিনোফার্ম। আগামী বছরের শুরুতেই তাদের ভ্যাকসিন বাজারে আসবে বলে জানিয়েছে সংস্থাটি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সরকার বিকল্প শ্রম বাজার খুঁজছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্...

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা