ফের নতুন টিকা আনছে রাশিয়া!
স্বাস্থ্য

ফের নতুন টিকা আনছে রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক:

দ্বিতীয় ভ্যাকসিন অনুমতির পথে রাশিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড-১৯’র ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়ে বিশ্বে সাড়া ফেলে দেয় ভ্লাদিমির পুতিনের দেশ। শিগগিরই নতুন ভ্যাকসিন অনুমোদন দিতে যাচ্ছে মস্কো।

আগামি ১৫ অক্টোবরের মধ্যেই নতুন সম্ভাব্য টিকা অনুমোদন পেতে পারে। এমন আশার কথা শোনাচ্ছে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্ভাব্য ভ্যাকসিনটি তৈরি করেছে সাইবেরিয়ার ভেক্টর রিসার্চ সেন্টার।

গত সপ্তাহেই মানবদেহে এই ভ্যাকসিনের প্রাথমিক ট্রায়াল শেষ হয়। মস্কোর গামালিয়া ইন্সটিটিউটের তৈরি স্পুটনিক-ভি ভ্যাকসিন গত আগস্টে অনুমোদন দেয় দেশটি। চূড়ান্ত ধাপে অংশ নেন কমপক্ষে ৪০ হাজার স্বেচ্ছাসেবী।

ইতোমধ্যে ২০টি দেশ ‘স্পুটনিক-ভি’ নিতে আগ্রহী প্রকাশ করেছে। কয়েকটি দেশ টিকা নিতে চুক্তিও করেছে বলে জানায় মস্কো।

তবে রাশিয়ার ভ্যাকসিন নিয়েও কম জলঘোলা হয়নি। যুক্তরাষ্ট্র, কানাডাসহ কয়েকটি দেশ ‘স্পুটনিক-ভি’ টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে নিতে অস্বীকৃতি জানায়।

তবে সমালোচনা উড়িয়ে শিগগিরই করোনার টিকা বাজারে ছাড়ার দাবি করে যাচ্ছে রাশিয়া।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লা...

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ৫০ বস্তা জব্দ  

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সা...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা