প্রতীকী ছবি
ফিচার

সৈয়দপুরে স্কুল-কলেজে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: করোনার নতুন ভ্যারিয়েন্টে উদ্বিগ্ন বিশ্বে বিভিন্ন দেশ। ইতিমধ্যে আমাদের দেশেও নতুন এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। অথচ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দেওয়া স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না নীলফামারীর সৈয়দপুরের অধিকাংশ স্কুল-কলেজে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি করার কথা থাকলেও তা কর হচ্ছে না। এ অবস্থায় কোমলমতি শিক্ষার্থীদের করোনা সংক্রমণের শঙ্কায় আছেন অভিভাবকরা।

করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছরের শেষের দিকে খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠিানগুলো। এক্ষেত্রে ৯টি স্বাস্থ্যবিধির নির্দেশনা জারি করা হয়। প্রথম দিকে নির্দেশনা মেনে কার্যক্রম পরিচালিত হলেও বর্তমানে তা উপেক্ষিত অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে।

সরেজমিনে বেশ কিছু প্রতিষ্ঠানে ঘুরে দেখা গেছে, শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীদের অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। ক্লাস চলাকালে দূরত্ববিধিও নেই শিক্ষার্থীদের। শ্রেণিকক্ষে প্রতি বেঞ্চে গাদাগাদি করে শিক্ষার্থীরা ক্লাস করছে। শিক্ষার্থী ছাড়াও শিক্ষক কর্মচারীদের মুখেও নেই মাস্ক। নির্দেশনায় থাকলেও হাতের নাগালে নেই হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার আলাদা ব্যবস্থা।

এমনকি মাপা হচ্ছে না শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা। নির্দেশনায় বলা হয়েছে এমনভাবে পাঠদান পরিচালনা করতে হবে যাতে এক শ্রেণির শিক্ষার্থীর সাথে অন্য শ্রেণির শিক্ষার্থীদের দেখা সাক্ষাত না হয়। কিন্তু করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন আতঙ্কের মধ্যেই শিক্ষা কর্মকর্তার মৌখিক নির্দেশে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সকালে শিক্ষার্থীর সমাবেশও হচ্ছে। এতে সব শ্রেণির শিক্ষার্থী একসাথে সমবেত হচ্ছে।

এছাড়া বিরতিহীন পাঠদানের কথা বলা হলেও দেওয়া হচ্ছে টিফিন। এ সময় শিক্ষার্থীদের মাস্ক ছাড়া জটলা করে আড্ডা ও মাঠে একসাথে খেলাধূলা করতে দেখা গেছে। এমনকি ক্লাস শেষে শিক্ষার্থীরা দলবেঁধে ফুটপাতের দোকান থেকে ফুচকা কিনে খাচ্ছে।

স্বাস্থ্যবিধি মানার বালাই নেই অভিভাবকদের মাঝেও। শহরের প্রায় প্রতিটি বিদ্যালয়ের সামনেই অভিভাবকদের ভিড়। সেখানে গাদাগাদি করে একে অপরের সঙ্গে গল্পে মত্ত থাকছেন তাঁরা।

সৈয়দপুর আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, মাস্ক ছাড়া কোনো শিক্ষার্থীকেই স্কুলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যেসব শিক্ষার্থী মাস্ক ছাড়া স্কুলে এসেছে তাদের জন্য আমরা স্কুল থেকেই মাস্কের ব্যবস্থা করেছি। ভর্তি কার্যক্রম চলছে তাই শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মাপার কাজ নিয়মিত করা যাচ্ছে না।

সৈয়দপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিন বলেন, স্বাস্থ্যবিধির উপেক্ষিত বিষয়টি আমার জানা নেই। তবে কোন শিক্ষাপ্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপরও আমরা প্রতিষ্ঠান প্রধানদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার জন্য নির্দেশনা প্রদান করবো। আগামী মাসিক মিটিংয়ে এ নিয়ে তাগাদা দেয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা