ফিচার
রেকর্ড আয়

করোনায় কাজ হারিয়ে ইউটিউবার

সান নিউজ ডেস্ক: করোনায় বাধ্য হয়ে পেশা বদল। মানে চাকরি হারালেন এক যুবক। পরে বনে গেলেন লাখপতি। অবাক লাগলেও এমনটাই ঘটেছে ভারতের ওড়িশার আইজ্যাক মুন্ডার জীবনে।

মুন্ডা দিনমজুর হওয়াতেই করোনার ধাক্কাতেই তার সেই কাজ চলে যায়। পরে একটা বড়ো সময় ধরে উপার্জনহীন হয়ে বাড়িতে কাটান। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও চাহিদা মতো কাজ জোটেনি। কোনদিন কাজ হতো কোন দিন হতো না। চার সন্তান ও স্ত্রী নিয়ে কষ্টের মধ্যে দিন কাটছিল। বলতে গেলে রোজ পেট ভরে শুধু ভাত টুকুও তারা খেতে পেতেন না।

তিনি মাত্র কয়েক মাসের মধ্যেই ইউটিউবের মাধ্যমে হয়ে উঠেছেন লাখপতি। হয়ত শীঘ্রই কোটিপতির তালিকায় স্থান করেন নিবেন ওড়িশার ওই দিনমজুর!

সূত্রে জানা যায়, ওড়িশার সম্বলপুর জেলার বাবুপালি এলাকার সপ্তম শ্রেণী পাস আইজ্যাক মুন্ডা যখন দিনমজুরের কাজ করতেন, তখন কোনমতে দু'বেলা খাবার জুটতো পরিবারের সদস্যদের। থাকতেন নড়বড়ে কুঁড়ে ঘরে।

করোনায় বেশিরভাগ লোকেরই যখন দুঃখ-দুর্দশার অন্ত নেই তখন এক বন্ধুর দেখাদেখি ইউটিউব চ্যানেল 'আইজ্যাক মুন্ডা ইটিং' খুলে ফেলেন এই আদিবাসী যুবক। ইতোধ্যেই তিনি প্রায় ছয় লাখ টাকা এই ইউটিউব চ্যানেলটি থেকে উপার্জন করেছেন। হুহু করে তার সাবস্ক্রাইবার এবং ভিউ বাড়ছে। আইজাক মুন্ডা শুধু ব্যতিক্রম উদাহরণ নয়, তা আপনার জীবনেরও অনুপ্রেরণা হতে পারে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করুন : সালমান রুশদি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত এক নৈশভোজে ভারতের সমসাময়িক রাজনৈতিক পর...

বোরহানউদ্দিনে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা