ফাইল ছবি
পরিবেশ

বায়ুদূষণে ঢাকা দ্বিতীয় 

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানী ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান দ্বিতীয়।

শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ১১ টা ১০ মিনিটে বায়ু মানের পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের একিউআই সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকার বায়ু মানের একিউআই সূচকে স্কোর ছিল ২০৮। বাতাসের এ মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

এ সময় পাকিস্তানের করাচি ২০৯ স্কোর নিয়ে তালিকায় প্রথম অবস্থানে রয়েছে। একিউআই সূচকে ভারতের কলকাতা ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

অপরদিকে বিশ্বের সবচেয়ে নির্মল বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা। এ শহরের স্কোর ১১। এরপর রয়েছে ব্রাজিলের সাও পাওলো ও অস্ট্রেলিয়ার সিডনি। এ শহর ২ টির স্কোর যথাক্রমে ১২ ও ১৩।

একিউআই সূচক অনুযায়ী, স্কোর ১৫১-২০০ এর মধ্যে হলে নগরবাসীর স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।

স্কোর ২০১-৩০০ এর মধ্যে হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এছাড়া স্কোর ৩০১-৫০০ বা তার বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ মনে করা হয়। এ সময় স্বাস্থ্য সতর্কতাসহ নগরবাসীর জন্য জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচিত হয়।

প্রসঙ্গত, প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে তাদের কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে, তা জানায়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় ৫ ধরনের বস্তুকণাকে ভিত্তি করে। এগুলো হলো- (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা