সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে শীর্ষ চারে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আজও বায়ুর মান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। এই দিন বায়ুদূষণের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ।

আরও পড়ুন: ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। এদিন সকাল ৮টার দিকে ২০৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৪র্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

একইসময়ে, ভারতের দিল্লি ৪২৩ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে রয়েছে। পাকিস্তানের লাহোর ৪১১ স্কোর নিয়ে তালিকার ২য় স্থানে রয়েছে। ভারতের কলকাতা ২৬৬ স্কোর নিয়ে ৩য় স্থানে রয়েছে। পাকিস্তানের করাচি ১৯৭ স্কোর নিয়ে তালিকায় ৫ম স্থানে রয়েছে।

আরও পড়ুন: আরও ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

এছাড়াও একিউআই স্কোর ১৫৯ নিয়ে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৫৩ স্কোর নিয়ে ৭ম স্থানে রয়েছে চীনের চেংডু। ১৩৪ স্কোর নিয়ে ৮ম স্থানে রয়েছে ভারতের মুম্বাই। ভিয়েতনামের হ্যানয় ১২৭ স্কোর নিয়ে ৯ম স্থানে রয়েছে। একই ১২৭ স্কোর নিয়ে ১০ম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এই তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১-৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও স্কোর ৩০১-৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সব বয়সী মানুষের জন্য এটা ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা