এনার্জিপ্যাকের পরিবেশবান্ধব উদ্যোগ
পরিবেশ

এনার্জিপ্যাকের পরিবেশবান্ধব উদ্যোগ

সান নিউজ ডেস্ক : প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহারযোগ্য করে তোলার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা আরো সহজ ও কার্যকরী করে তোলা সম্ভব। এটি বিবেচনায় রেখে, সম্প্রতি প্লাস্টিকের বোতলকে গাছ লাগানোর পাত্রে পরিণত করার উদ্যোগ নিয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল), যা একইসাথে পরিবেশ-বান্ধব এবং পরিবেশের নান্দনিকতা রক্ষার এক অনন্য বিকল্প হিসেবে কাজ করবে।

আরও পড়ুন : মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো ছায়াযুদ্ধে জড়িয়েছে

সময়ের সাথে সাথে প্লাস্টিক বোতলের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে একই হারে পরিবেশে বৃদ্ধি পাচ্ছে প্লাস্টিক বর্জ্যের পরিমাণও। তবে, ব্যবহারের পর বোতলগুলো ফেলে দেওয়ার পরিবর্তে সেগুলোকে পুনরায় নানাভাবে ব্যবহার করা যেতে পারে। রিসাইক্লিংয়ের পাশাপাশি প্লাস্টিকের বোতলকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার মাধ্যমে যে কেউ তাদের সৃজনশীলতার প্রকাশ করতে পারেন। টেকসই পরিবেশগত ভারসাম্য ও সবুজের সৌন্দর্য্য রক্ষার্থে সৃজনশীল এক উদ্যোগের আওতায় এখন এনার্জিপ্যাক তাদের ব্যবহৃত প্রতিটি প্লাস্টিক বোতলকে গাছ লাগানোর পাত্রে পরিণত করতে যাচ্ছে।

আরও পড়ুন : ঘর পাওয়া মানুষের হাসি সব থেকে ভালো লাগে

এ নিয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হুমায়ুন রশীদ বলেন, “টেকসই পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করার গুরুত্ব প্রতিনিয়ত বেড়ে চলেছে। পরিবেশগত দীর্ঘস্থায়ীত্ব প্রসঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা ক্রমবর্ধমান প্লাস্টিক বর্জ্যের সমস্যাকে মোকাবিলা করার জন্য পরিবেশ-বান্ধব সমাধান অনুসন্ধান করে আসছি। এরই অংশ হিসেবে আমরা আমাদের ব্যবহৃত প্লাস্টিকের বোতলগুলোকে আরও টেকসই কিছুতে পরিণত করার ধারণাটিকে বাস্তবায়ন করেছি। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগের মাধ্যমে আমরা দেশকে সবুজ ও টেকসই ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখবো।”

আরও পড়ুন : অতিরিক্ত ভাড়া আদায় না করার অনুরোধ

প্লাস্টিক পণ্যের প্রতিকূল প্রভাব সমাজের সবচেয়ে জটিল সমস্যাগুলোর একটিতে পরিণত হচ্ছে, যা বিভিন্নভাবে আমাদের জীবনকে ব্যাহত করছে। টেকসই সমাধান প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেছে এনার্জিপ্যাক প্লাস্টিক বর্জ্য হ্রাস করার এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা” বা এসডিজি অর্জনের পথে আরো এগিয়ে নিয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা