জীবনানন্দের ধানসিড়িঁ নদী রক্ষায় মানববন্ধন
পরিবেশ

জীবনানন্দের ধানসিড়িঁ নদী রক্ষায় মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে কবি জীবনানন্দ দাসের ঐতিহ্যবাহী ধানসিঁড়ি নদীকে খালে রূপান্তর করার প্রতিবাদে ও নদীটির জীবিত স্বত্তা ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

আরও পড়ুন : স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (৭ এপ্রিল ) সকালে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের বাগরি বাজার সংলগ্ন ধানসিঁড়ি নদীর তীরে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে শতাধিক মানুষ অংশ গ্রহন নিয়েছে।

বক্তারা বলেন, দুই যুগ আগেও ধানসিঁড়ি নদীটির প্রস্থ একশত বিশ ফুট দৃশ্যমান ছিল। দুই পাড়ের ভূমি দস্যুরা নদী দখলের পর এখন নতুন করে খনন করায় নদীটি মাত্র পঞ্চান্ন ফুট দৃশ্যমান আছে। নদীর নিচ থেকে মাটি কেটে প্রবাহমান জায়গা ভরাট করারও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, ধানসিড়ি নদীর সীমানা নির্ধারণ করার পর নতুন করে পুরো নদী খনন করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

আরও পড়ুন : বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন

বক্তব্য রাখেন মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহ জালাল আহম্মেদ, রাজাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম খান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. সবুর খান, রাজাপুর সরকারি কলেজের সাবেক জিএস মো. নাসির উদ্দিন তালুকদার, মঠবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মজিবর রহমান ফকির ও নজরুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা