সংগৃহীত ছবি
পরিবেশ

বায়ু দূষণে হ্যাটট্রিক রাজধানী

মাহিদুল হোসেন সানি: রাজধানী ঢাকার বায়ু দূষণ আজ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। এ সময় বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। দূষণের এ মাত্রা শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। এদিকে, নগরবাসীদের বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরার পরামর্শ দেয়া হচ্ছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ৯.০৬ মি. সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য জানা যায়।

আরও পড়ুন: আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে রাজধানী ঢাকার দুষণ স্কোর ২৫৬, অর্থাৎ এই শহরের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

২য় অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদের দুষণ স্কোর ২৪৮, অর্থাৎ এই শহরের বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

৩য় অবস্থানে রয়েছে ভারতের দিল্লির দুষণ স্কোর ২৩২, অর্থাৎ এই শহরের বাতাসও একই পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা