ছবি : সংগৃহিত
বিনোদন

মাদক চক্রের হাতে বলিউড নায়িকা

বিনোদন ডেস্ক: বলিউডের নতুন নায়িকা ক্রিজান পেরেইরা অভিনয় করেছেন ‘সড়ক-২’, ‘বাতলা হাউজ’সহ বেশ কিছু সিনেমায়। অনেক জনপ্রিয়তাও লাভ করেছিলেন। তবে হঠাৎ করে বদলে যায় উদীয়মান নায়িকার জীবন।

আরও পড়ুন: ভালো নেই ৩ প্রজন্মের অন্ধ পাঁচ বাউল শিল্পী

২০২৩ সালের এপ্রিল থেকেই ভয়াবহ হয়ে ওঠে ক্রিজান জীবন। মাদক মামলায় গ্রেফতার হয়ে দুবাইয়ের শারজাহ সেন্ট্রাল জেলে ৪ মাসের বেশি সময় কাটিয়েছেন।

তবে পুরো বিষয়টা শুধু মাদক মামলা নয়, শিউরে ওঠার মতো ঘটনা। পেরেইরা বিরাট চক্রে ফেঁসে গিয়েছিলেন। ৫ মাস আগে রবি নামের ১ ব্যক্তি ক্রিজানকে আন্তর্জাতিক ওয়েব সিরিজের অফার দেন।

নায়িকা প্রথমে রাজি না হলেও, কয়েকবার কথা বলার পর রাজি হয়ে যান। তার মতে দুবাইয়ে যান অডিশনের জন্য, বিমানবন্দরে নামতেই ঘটে ভয়াবহ ঘটনা।

আরও পড়ুন: কটাক্ষের শিকার শাহরুখকন্যা

ক্রিজান দুবাই যাওয়ার আগেই রবির সাথে মুম্বাই বিমানবন্দরে দেখা করে তার হাতে ট্রফি তুলে দেন। তারপর দুবাই বিমানবন্দরে চেকিংয়ের সময় ওই ট্রফিতে ড্রাগ ধরা পাড়ে এবং তাকে গ্রেফতার করা হয়।

নায়িকার পরিবার জানায়, দুবাই নামার পর থেকে মেয়ের সাথে যোগাযোগ করতে পারিনি। দুবাই প্রশাসন তাদের ফোন করে পুরো ঘটনা জানান। তার পরিবার ১৩ লাখ রুপি খরচ করে আইনজীবী ঠিক করেন ।

মুম্বাই পুলিশকে সব জানানোর পর বাড়ি বন্দক রাখার কথাও ভাবছিলেন ক্রিজানের পরিবার। তার পরিবারের দাবি তাদের মেয়ে নির্দোষ, কেউ শোনেননি। অবশেষে চার মাস জেল খাটার পর ক্রিজান গতকালই ফিরে আসেন ভারতে।

আরও পড়ুন: গঠিত হল ভালোবাসার মন্ত্রীসভা

মুম্বাই বিমানবন্দরে দিদিকে ফিরে পেয়ে আত্মহারা তার ভাইসহ ক্রিজানের গোটা পরিবার। সোশ্যাল মিড়িয়া আসতেই ভাইরাল হয় এই ভিডিওটি।

সান নিউজ/এমএ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা