সামিরা খান মাহি
বিনোদন

সিনেমা করার আগ্রহ বেড়েছে

সান নিউজ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যস্ত সময় পার করছেন এই তরুণ অভিনেত্রী।

আরও পড়ুন: বাংলাদেশ ‘এক চীন নীতিতে’ বিশ্বাসী

ঈদের বিরতি কাটিয়ে শুটিংয়ে ফিরেছেন তিনি। আজকে তৃতীয় দিনের শুটিং করছেন ‘মাস্তান নাম্বার ওয়ান’ নাটকের। এটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এখানে মাহির বিপরীতে অভিনয় করছেন নিলয় আলমগীর।

এবার ঈদে খুব বেশি কাজ করতে পারেননি মাহি তবে এরমধ্যে কয়েকটা নাটক নিয়ে দর্শকদের কাছ থেকে ভাল ফিডকব্যাক পেয়েছেন বলে জানান। তিনি বলেন, এবার তো খুব বেশি কাজ করিনি, অনেক অল্প কাজ করেছি। এরমধ্যে মন বলে তুমি ফিরবেই, লগ ইন লগ আউট, শীল ইজ কিং ও চিরকুমার সংঘ নাটকগুলো থেকে অনেক ভালো সাড়া পেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পজেটিভ মন্তব্য করেছেন কাজগুলো নিয়ে।

তিনি আরও বলেন, ছুটি কাটিয়ে আবার কাজ শুরু করেছি। এখন সুন্দরমত পরিকল্পনা করে ভালো ভালো কিছু করবো।

নাটকে ব্যস্ত হলেও এখন পর্যন্ত মাহিকে ওটিটিতে কাজ করতে দেখা যায়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন তো সবাই ওটিটিতে কাজ করছেন। আমারও ইচ্ছে আছে। শুধু মনের মত গল্প, চরিত্রের অপেক্ষায় আছি। তবে গত ঈদে ‘হাঙর’ নাটকটি করার পর ওটিটিতে কাজ করার ইচ্ছেটা অনেক বেড়েছে। মনে হচ্ছে, এই প্লাটফর্মে কাজ করতে হবে।

আরও পড়ুন: গাজায় বিমান হামলায় নিহত বেড়ে ২৪

মাহি বলেন, ‘হাওয়া’ সিনেমাটি দেখার খুব ইচ্ছে ছিলো কিন্তু টিকিট পাইনি, যার কারণে দেখা হয়নি। পরে ‘পরাণ’ দেখলাম। খুবই ভালো লেগেছে। সিনেমাটি দেখার পর আমার সিনেমা করার আগ্রহ অনেক বেড়ে গিয়েছে, নিজেরই সিনেমা করতে ইচ্ছে করছে। হাওয়া কিংবা পরাণ; এরকম সিনেমার গল্প, চরিত্র পেলে আর ‘না’ করবো না। কমার্শিয়াল অনেক সিনেমার প্রস্তাবই পেয়েছি কিন্তু আমি চাই অফট্র্যাকের কিছু কাজ করতে। একদম ভিন্ন গল্প এবং চরিত্র, যেখানে অভিনয়ের অনেক সুযোগ থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা