মাহিয়া মাহি
বিনোদন

ত্রাণ নিয়ে সিলেটে মাহি

সান নিউজ ডেস্ক: ভয়াবহ বন্যায় ভাসছে দেশের উত্তর-পূর্ব অঞ্চল। সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিষহ দিন পার করছেন। বাসস্থান ত্যাগ করে হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে গেছেন। অনেকে আবার সেই সুযোগও পাননি।

আরও পড়ুন: ঘাত-প্রতিঘাত পেরিয়ে চলছে নৌকা

প্রতিকূল এই পরিস্থিতিতে খাবারের সংকটে আছেন বানভাসি মানুষ। বিভিন্ন সংস্থা ও সরকারি উদ্যোগে খাবার সরবরাহ করা হচ্ছে। দেশের তারকাদের অনেকেও সহযোগিতার উদ্যোগ নিয়েছেন।

কদিন আগে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সিলেট ও সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন। গণমাধ্যমকে নায়িকা জানিয়েছিলেন, শিগগিরই ত্রাণ সহায়তা নিয়ে সিলেটে যাবেন। এবার সেই কথা রাখলেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুন) ভোরে ত্রাণ সহায়তা নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মাহি। সঙ্গে আছেন তার স্বামী রাকিব সরকারসহ একটি টিম। সিলেটে রওনা দেওয়ার আগে মানবিক মুহূর্তটাকে ধরে রাখতে সবাই মিলে ছবিও তুলেছেন। সেই ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে নায়িকা লেখেন, ‘আমরা যাচ্ছি।’

ছবিতে দেখা যাচ্ছে একটি ব্যানার ধরে আছেন মাহি, তার স্বামী রাকিব সরকারসহ অন্যরা। ব্যানারে লেখা রয়েছে-‘সিলেট বন্যার্তদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।’ ব্যানারের নিচে লেখা-‘মোঃ রাকিব সরকার, সদস্য ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।’

আরও পড়ুন: ঘাত-প্রতিঘাত পেরিয়ে চলছে নৌকা

বিষয়ে মাহির স্বামী রাকিক সরকার বলেন, ‘ক্ষুদ্র আয়োজনে আমরা বানভাসিদের জন্য শুকনো খাবার নিয়ে যাচ্ছি সুনামগঞ্জে। জেলার যেসব গ্রামে এখনো ত্রাণ পৌঁছায়নি, সেসব স্থানে নিজ হাতে ত্রাণ দেওয়ার পরিকল্পনা করেছি। আপাতত আমরা ৫ হাজার বানভাসি মানুষের জন্য খাবার নিয়ে যাচ্ছি।’ সবাইকে নিজ নিজ জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোরও অনুরোধ জানান তিনি।

প্রসঙ্গত, মাহিয়া মাহির প্রাক্তন শ্বশুরবাড়ি সিলেট। আপাতত ঢাকাই সিনেমার সফল চিত্রনায়িকা সিনেমা জগতের ব্যস্ততা কমিয়ে রেস্তোরাঁ ব্যবসায় মনোযোগী হয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা