আরিয়ান খান
বিনোদন

‘আমি ভালো ঘরের ছেলে, পালাবো না’

বিনোদন ডেস্ক: মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান। সেখান থেকে ৩ অক্টোবর তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

এরপর কয়েক দফা রিমান্ড শেষে আরিয়ানকে ১৪ দিনের জেল দিয়েছে মুম্বাই মেট্রোপলিটন আদালত। গতকাল শুক্রবার (৮ অক্টোবর) এ মামলার শুনানি হয়। সেখানে আরিয়ান তার আইনজীবী সতীশ মানেশিন্ডের মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেন।

আদালতের উদ্দেশে আরিয়ান খান বলেন, ‘আমি ২৩ বছর বয়সী একটা ছেলে, আমার কোনো ক্রিমিন্যাল রেকর্ড নেই। আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিলো। ড্রাগস নিতে বলা হলে আমি অস্বীকার করেছিলাম। আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। আমার ফোনের সমস্ত ডেটা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

শাহরুখপুত্র আরিয়ান আরও বলেন, ‘আমার বাবা-মা রয়েছে, পরিবার এখানে থাকে। আমি ভালো ঘরের ছেলে। আমার ভারতীয় পাসপোর্ট রয়েছে, আমি কোথাও পালিয়ে যাবো না।’

তবে সতীশ মানেশিন্দের মতো নামীদামি আইনজীবীর দলিল কাজে আসেনি আদালতে। ম্যাজিস্ট্রেট কোর্টে গ্রহণযোগ্য নয়, আরিয়ানের জামিনের আবেদন- এমনটাই শুক্রবার জানিয়ে দিলেন মুম্বাই মেট্রোপলিটন কোর্টের বিচারক, আরএম নেরলিকার।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা