বিনোদন

আবারো মা হচ্ছেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : আবারো মা হচ্ছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি প্রকাশ্যে আসা কিছু ছবিতে বেবিবাম্প দেখা যাওয়ার কারণে গুঞ্জন শুরু হয়েছে বলি পাড়ায়।

কিছুদিন আগে ঐশ্বরিয়া, তার স্বামী ও তাদের একমাত্র কন্যা আরাধ্য গিয়েছিলেন দক্ষিণী তারকা এস শরৎ কুমারের বাড়িতে। সেখানে তারা একসঙ্গে নৈশভোজ সেরেছেন। শরৎ কুমারের পরিবারের সঙ্গে ক্যামেরাবন্দীও হয়েছেন এ তারকা দম্পতি।

সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো শেয়ার করেন শরতের মেয়ে ভারালক্ষ্মী। ক্যাপশনে লেখেন, ‘গতকাল রাতে খুব প্রিয় তিনজনের সঙ্গে দারুণ সময় কাটালাম। বলি সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন এবং তাদের আদরের মিষ্টি মেয়ে আরাধ্যা বচ্চন।’

ছবিগুলোতে দেখা যায়, কখনো হাত দিয়ে নিজের পেট আড়াল করছেন ঐশ্বরিয়া, আবার কখনো সবার পেছনে দাঁড়িয়েছেন। কিন্তু কোনোভাবেই লুকাতে পারলেন না বেবিবাম্প। এমনকি মাতৃত্বকালীন বিশ্বসুন্দরীর শরীরের ওজনও অনেকটা বেড়েছে। তাই নেটিজেনরা মনে করছেন, দ্বিতীয় সন্তান গ্রহণ করেছেন অভিষেক-অ্যাশ দম্পতি।

২০০৭ সালে ২০ এপ্রিল বিয়ে করেন এই জুটি। এরপর তাদের প্রথম সন্তানের জন্ম হয় ২০১১ সালে ১৬ নভেম্বর। গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে দীর্ঘ ১০ বছরের বিরতি দিয়ে ফের সন্তান নিচ্ছেন তারা।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা