সংগৃহিত ছবি
বিনোদন

নতুন লুকে আসছেন দেব

বিনোদন ডেস্ক: জটিলতা কাটিয়ে আসতে চলেছে টালিউড ছবি ‘রঘু ডাকাত’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন ওপার বাংলার নায়ক দেব। ইতোমধ্যে ছবিটিতে শ্যুটিংয়ের জন্য নায়ক দেবের সঙ্গেও কথাও হয়েছে নির্মাতাদের।

আরও পড়ুন: মা হচ্ছেন সানা সৈয়দ

বছর চারেক আগেই ঘোষণা হয়েছিল ছবিটি নির্মাণের, যেখানে মুখ্য ভূমিকায় ধরা দেবেন দেব। কিন্তু নানা কারণে পিছিয়ে যায় ছবির কাজ। এবার জানা গেল সেই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে শীঘ্রই।

টালিউডের অন্দরে শোনা যাচ্ছে, দেবের রঘু ডাকাতের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ছবির নির্মাতারা। পরিচালক শেষ করে ফেলেছেন ছবির চিত্রনাট্য লেখার কাজ। দেবের সঙ্গে শ্যুটিং কবে থেকে শুরু হবে সেটা নিয়েও কথা হয়ে গেছে।

প্রসঙ্গত, ২০২১ সালে রঘু ডাকাত ছবিটির কথা ঘোষণা করা হয়। প্রকাশ্যে আনা হয় একটি পোস্টারও। যেখানে খালি গায়ে ধুতি পরে একহাতে খড়গ আরেক হাতে মশাল ধরে পেছন ফিরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দেবকে। তার মাথায় লাল ফেট্টি বাঁধা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা