সংগৃহীত ছবি
বিনোদন

একসঙ্গে মঞ্চ মাতালেন নচিকেতা-ফেরদৌস

বিনোদন ডেস্ক: সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা গান গেয়ে লাখো তরুণের মনে ঝড় তুলেছেন আবার রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায় মতো জীবনমুখী ধারার গানের জন্যও আলাদা প্রশংসা কুড়িয়েছেন।

আরও পড়ুন: সিক্যুয়েল থেকে বাদ দীপিকা!

শুক্রবার (১২ জুলাই) রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘ঢাকা মেলাঞ্চলি’ কনসার্টে যোগ দিয়ে মন্ত্রমুগ্ধ পরিবেশনায় সংগীতপ্রেমীদের গান গেয়ে শুনিয়েছেন।

অপরদিকে ‘ঢাকা মেলাঞ্চলি’ কনসার্টে নচিকেতার সঙ্গে প্রথমবারের মতো মঞ্চ মাতালেন অভিনেতা ফেরদৌস আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নচিকেতার সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আমার ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ নচিকেতা দা, অনেক দিন পর দেখা এই প্রথম আমরা একসাথে ঢাকার মঞ্চে।’

আরও পড়ুন: ওজন কমালেন নেহা

ক্যাপশনের শেষাংশে ফেরদৌসের ভাষ্য, ‘এ যেন হঠাৎ বৃষ্টি। কি অসাধারণ একজন সুরকার এবং সিঙ্গার। হঠাৎ বৃষ্টি কিন্তু নচিকেতা দার প্রথম চলচ্চিত্র। অনন্ত ভালোবাসা তোমার জন্য।’ এ পোস্টে দুই স্টারের ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন।

উল্লেখ্য, নচিকেতা আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী। ১৯৯০-এর দশকের প্রথম ভাগে ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার গানের মধ্যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে উঠে তাই সচেতন শ্রোতা মহলে অনেক জনপ্রিয়। নচিকেতার সকল একক অ্যালবাম ও যৌথ অ্যালবাম ও সিনেমার গান সমূহ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা