ছবি: সংগৃহীত
শিক্ষা

উলিপুরে নতুন কারিকুলাম নিয়ে সমাবেশ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নের লক্ষে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: উলিপুরে বই কিনলে গাছ উপহার

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে মাধ্যমিক শিক্ষা সমাপনী ও নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সহকারী সুরাইয়া আক্তারের সঞ্চালনায় অত্র বিদ্যালয়ের এসএমসি সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা, উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, সহকারি অধ্যাপক আবু বকর সিদ্দিক, থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা, থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আমিন ও সাবেক প্রধান শিক্ষক গোলাম হোসেন।

আরও পড়ুন: তানবীরকে ভাইস চেয়ারম্যান পদে চায় ভালুকাবাসী

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা নুরুল আমিন ভরসা, সহকারী শিক্ষক মাও মহিউদ্দিন, সফিকুল ইসলাম, উত্তর দড়িকিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদুন্নবী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান ও ৯ম শ্রেণির শিক্ষার্থী আরাদ্ধ আরা প্রমুখ।

আলোচনা সভা শেষে মাধ্যমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের স্কুলের পক্ষথেকে পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে। এর আগে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা