ছবি: সংগৃহীত
শিক্ষা

পাঠদান স্থগিত রেখে শিক্ষকদের অনুষ্ঠান

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান স্থগিত রেখে ২০২৩ ব্যাচের সহকারী শিক্ষকদের বর্ষপূতি পুনর্মিলনী অনুষ্ঠান করা হয়েছে। এতে পাঠদান ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন অভিভাবকরা।

আরও পড়ুন: খাল খননের মাটি বিক্রির অভিযোগ

সোমবার (২২ জানুয়ারি) সকালে সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আছমত আলী খান অডিটরিয়ামে এ অনুষ্ঠান করা হয়।

শিক্ষকদের দাবি, এটা মানোন্নয়নে নব-নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা, বর্ষপূর্তি অনুষ্ঠান নয়।

সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, শিক্ষকরা গান পরিবেশন করছেন। আনন্দ-উল্লাস করছেন। এ সময় নব-নিযুক্ত ৯০ জন শিক্ষকসহ উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. হেমায়েত হোসেনসহ অন্যান্যরা।

আরও পড়ুন: ডাসারে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল বলেন, সদর উপজেলা শিক্ষা অফিসের অনুমতি নিয়ে নব-নিযুক্ত সহকারী শিক্ষকরা এ আয়োজন করেছেন। এটি পূর্বের আয়োজন। আজ থেকে বিদ্যালয়ে পাঠদান হঠাৎ করে স্থগিত করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো.আল মামুন বলেন, পাঠদান বন্ধ রেখে এমনটি করার সুযোগ নেই। আমি বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম। উপজেলা পরিষদের অডিটরিয়াম আমাদের কাছ থেকে ব্যবহারের অনুমতি নেয়া হয়নি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা যায়, ২০২৩ সালের জানুয়ারি মাসে সদর উপজেলায় সহকারী শিক্ষক পদে ১২৮ জন ও জেলায় মোট ৪২০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়...

বুরকিনা ফাসোর জালে গুনে গুনে ৭ গোল আর্জেন্টিনার

প্রস্তুতি ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে দাপুটে জয় প...

ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন সাময়িক ঝড়ে মুছে যাবে না: এম জে আকবর

ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজিরা দিলেন সালাউদ্দিন তানভীর

প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা