সংগৃহীত
শিক্ষা

পরীক্ষা পেছানোয় শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের স্নাতকের ১ বিষয়ের চূড়ান্ত পরীক্ষা পেছানোর ঘোষণায় প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

আরও পড়ুন: দ্বিতীয় দিনের কর্মবিরতিতে শিক্ষা ক্যাডাররা

বুধবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা কলেজের মূল ঘটকের সামনে জড়ো হয়ে এ ব্যাপারে প্রতিবাদ জানায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ২০২২ সালের অনার্স ১ম বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচি হঠাৎ করেই পরিবর্তন করা হয়েছে। আগামীকালের পরীক্ষার তারিখ পাল্টে দীর্ঘ সময় পরে দেওয়া হয়েছে। অর্থাৎ অক্টোবর মাসের পরীক্ষা ২ মাস পিছিয়ে আগামী ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে। আমরা চাই এমন সিদ্ধান্ত থেকে প্রশাসন সরে আসুক।

তারা বলেন, এখন পরীক্ষা দেরিতে হলে পরবর্তী সময়ে ফল প্রকাশেও বিলম্ব হবে। সাধারণ শিক্ষার্থীদের দাবি হলো, যেন বিলম্বিত তারিখ পাল্টে কাছাকাছি সময়ে এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। আমরা আশঙ্কা করছি , দেরিতে পরীক্ষা নেওয়ার কারণে পুনরায় সেশনজট শুরু হবে।

আরও পড়ুন: তৃতীয় বর্ষের ফল প্রকাশ

ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম জানান, ডিসেম্বর মাসে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে আমাদের পরীক্ষাসহ আনুষঙ্গিক বিষয়াদি শেষ করা হয়। কর্তৃপক্ষের হেলাফেলা কিংবা হঠকারী সিদ্ধান্তের ফলে সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি তৈরি হয় সেটি আমরা মেনে নেব না। তাই সাধারণ শিক্ষার্থীদের দাবি— যেন এই তারিখ পরিবর্তন করে কাছাকাছি সময়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়।

এর আগে, আজ (বুধবার) দুপুরে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে অনিবার্য কারণ দেখিয়ে ২০২২ সালের অনার্স ১ম বর্ষের ১২ অক্টোবরের পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: ১৫ অক্টোবর ৪৩’র ভাইভা শুরু

ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের অনার্স ১ম বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার সময়সূচিতে অনিবার্য কারণে পরিবর্তন করা হলো। পরিবর্তিত তারিখ অনুযায়ী বৃহস্পতিবারের (১২ অক্টোবর) পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলোর সময়সূচি ও অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা