ছবি : সংগৃহিত
শিক্ষা
আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়

সভাপতি ও প্রধান শিক্ষক তুলে নিলেন ৬ লাখ টাকা

নিনা আফরিন,পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলায় আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের তহবিল থেকে ৬ লক্ষ টাকা লোপাটের অভিযোগ উঠেছে বিদ্যালয়টির পরিচালনা পর্যদের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

আরও পড়ুন: দুই দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বুধবার (৯ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মলেন দাতা ও কার্যনির্বাহী কমিটির সদ্য সাবেক সদস্য মোঃ হাসান এ অভিযোগ করেন।

লিখিত অভিযোগের মাধ্যমে হাসান সাংবাদিকদের জানান, তারা পরিচালনা পর্যদে থাকা অবস্থায় বিদ্যালয়ের প্রতিভূ উন্নয়ন হয়েছে। বিগত দিনগুলোতে বিদ্যালয়ের আয়কৃত সমস্ত অর্থ বিদ্যালয়ের শিক্ষকদের একটি কমিটি গঠন করে বার্ষিক বাজেট প্রনয়নের মাধ্যমে খরচ করা হয়েছে। বিদ্যালয় থেকে যে টাকা উদ্বৃত্ত রয়েছে তা বিদ্যালয়ের রুপালি ব্যাংকের হিসাব নম্বর-৯৮৮০ নিউ টাউন শাখায় জমা করা হয়েছে।

বর্তমান এডহক কমিটি গঠনের পর গত ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ বিদ্যালয়ের এসএসসি ফরম ফিলাপ, ভর্তি ফি, পূণ:ভর্তিফিসহ অন্যান্য আয়ের দুই লক্ষ টাকা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ব্যাংকে জমা করে দেন।

আরও পড়ুন: কোচিং বন্ধ ৪৩ দিন

তখন ব্যাংকে বিদ্যালয়ের তহবিলে মোট জমা ছিলো ৩ লাখ ৪৪ হাজার ৯৪৩ টাকা ১৩ পয়সা। কিন্তু ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম সরোয়ার বাদল ও প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মিলে একই দিনে ওই দুই লক্ষ টাকা ব্যাংকে রিভার্স দেখিয়ে জনৈক আবু জাফর মো: সালেহ এর নামে স্থায়ী দাতা হিসেবে জমা প্রদান করেন।

কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে সভাপতি ও প্রধান শিক্ষক মাত্র ৭ দিন পর ২৩ ফ্রেব্রুয়ারি চেক নং-৯৮৯৪৭৪৯ এর মাধ্যমে প্রথমে দুই লাখ এবং চেক নং-৯৮৯৪৭৫০ এর মাধ্যমে একই দিনে আরো ৩০ হাজার টাকা উত্তোলন করেন। পরবর্তীতে বিদ্যালয়ের তহবিল থেকে ১৪ মার্চ ২০২৩ ইং চেক নং-১৭৮১৯১ এর মাধ্যমে আবারো ৫০ হাজার টাকা উত্তোলন করেন।

এরপর ১৬ এপ্রিল ২০২৩ ইং তারিখ এডহক কমিটির সভাপতি জনাব গোলাম সরোয়ার বাদলের নামে স্থায়ী দাতা হিসেবে দুই লক্ষ টাকা জমা করা হয়। তার একদিন পর চেক নং-১৭৮১৯২ এর মাধ্যমে জমাকৃত দুই লক্ষ টাকা তুলে নেন সভাপতি ও প্রধান শিক্ষক।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা

পরবর্তীতে মে ২০২৩ ইং তারিখ আরো ২০ হাজার টাকা একাউন্ট থেকে তুলে নেন সভাপতি ও প্রধান শিক্ষক। সভাপতি ও প্রধান শিক্ষক মিলে বিদ্যালয়ের কোন দৃশ্যমান কাজ না করে ৬ লাখ ১২ হাজার টাকা লোপাট করেন।

তিনি আরো বলেন, আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া গোলাম সরোয়ার বাদল পটুয়াখালী পৌরসভা ও এলজিইডিকে দূর্ণীতির আখড়ায় পরিনত করেছিলো। এখন তার লালসার শিকার এই বিদ্যালয়টি। বিদ্যালয়কে দূর্নিতীবাজদের হাত থেকে রক্ষার দাবি জানান তিনি।

আরও পড়ুন: পরীক্ষা পেছানোর সুযোগ নেই

সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোঃ বাদশা মৃধা, অভিভাবক কাজী রিপন, মোকছেদুল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, এসব অভিযোগ মিথ্যা বানোয়াট। বিদ্যালয়ে সকল ডকুমেন্টস সংরক্ষিত রয়েছে।

এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম সরোয়ার বাদলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা