ফাইল ছবি
শিক্ষা

নবমে রেজিস্ট্রেশনের সময়সীমা প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১২ জুলাই এ রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হবে এবং চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: ২৫-২৭ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল

সোমবার (৩ জুলাই) এ সংক্রান্ত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পরে রেজিস্ট্রেশন করলে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিতে হবে। এ ক্ষেত্রে একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি হবে ৩১১ টাকা। রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে সোনালী সেবার মাধ্যমে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে।

আরও পড়ুন: ফরম পূরণের সময় ৫ জুলাই

দেশের যেকোনো শিক্ষা বোর্ড বা মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি বা জেডিসি পরীক্ষার উত্তীর্ণ হওয়ার তিন বছরের মধ্যে শিক্ষার্থীরা নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে।

শিক্ষা বোর্ড আরও জানায়, ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে এর দায়-দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা