ছবি: সংগৃহীত
শিক্ষা
এসএসসির ফল ২৫-২৭ জুলাই

মন্ত্রণালয়ে আন্তঃশিক্ষা বোর্ডের প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক : এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে প্রকাশের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানোর পর প্রধানমন্ত্রী অনুমোদন দিলে ঐ তারিখে ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন : ফরম পূরণের সময় ৫ জুলাই

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৫-২৭ জুলাইয়ের মধ্যে প্রকাশের চিন্তাভাবনা আছে।

এ লক্ষ্যে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হবে। প্রধানমন্ত্রী যে তারিখ অনুমোদন করবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন : ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

তিনি জানান, ৩০ জুলাই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। সাধারণত ২ মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। এবারও এর ব্যত্যয় ঘটবে না। রীতি অনুযায়ী, এ ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা।

এজন্য প্রধানমন্ত্রীর সময় অনুমতি চাওয়া হয়। প্রধানমন্ত্রীর সময় দেওয়ার ওপর নির্ভর করছে কোন দিন ফল প্রকাশ হবে।

আরও পড়ুন : শিক্ষকদের অন্তর্ভুক্ত না করা অমানবিক

জানা যায়, ২৮ ও ২৯ জুলাই শুক্র ও শনিবার। জুমার নামাজের দিন ফল প্রকাশের দৃষ্টান্ত নেই। তবে অতীতে শনিবার ফল প্রকাশিত হয়েছে।

এ কারণে ৩০ জুলাইয়ের পরিবর্তে ৬০ দিনের মধ্যে (২৫-২৭ জুলাইয়ের মধ্যে) ফল প্রকাশের লক্ষ্যে এই প্রস্তাব পাঠানো হয়েছে।

আরও পড়ুন : কারিগরি-মাদ্রাসায় ৭ কোটি টাকা অনুদান

প্রসঙ্গত, এসএসসি ও সমমানের পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হয় ২৮ মে। এবার এসএসসি পরীক্ষায় ৯ টি সাধারণ শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে অংশ নেয় ২০ লাখ ৭২ হাজার ১৬৩ পরীক্ষার্থী।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা