শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে পকেট গেইট নির্মাণের দাবিতে মানববন্ধন

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা দেয়াল নির্মাণের সাথে পকেট গেইট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আরও পড়ুন: কিয়েভ পুরোপুরি রুশ সেনা মুক্ত

রোববার (৩ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে প্রায় তিন শতাধিক লোক নিয়ে এ মানববন্ধন করেন রাস্তা বন্ধ হয়ে যাওয়া পরিবারের পক্ষ থেকে।

মানববন্ধনে অংশ গ্রহণকারীরা বলেন, আমরা স্থানীয়রা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান করেছি। অথচ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দেয়াল নির্মাণের ফলে ক্ষতিগ্রস্থ হয়ে রাস্তায় বসার অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা নিজেদের সর্বস্ব বিক্রি করে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের স্থানে বাসা বাড়ি করে নিজেরা থাকছি ও ঘর ভাড়া দিয়ে পরিবার পরিজন নিয়ে বেঁচে আছি। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিল, ডোবা ও ফসলী জমি থাকায় আলাদা চলাচলের ভালো কোনো রাস্তা নেই। আমাদের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন পকেট গেইট নির্মাণের মাধ্যমে আমাদের চলাচলের সুযোগ করে দেয়া হউক।

আরও পড়ুন: স্ত্রীকে পুড়িয়ে হত্যা

স্থানীয় ভুক্তভোগী কামরুল ইসলাম বাচ্চু মাস্টার বলেন, আমরা ১০ একর ভূমি এ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার জন্য দান করেছি। নিজেদের টাকায় রেজিষ্ট্রিও করে দিয়েছি। এতোদিন যাবত আমরা বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবহার করেই চলাচল করে আসছি। আমরাও এই নিরাপত্তা দেয়াল নির্মাণকে সাধুবাদ জানাই। তবে আমাদের দাবি মাত্র ৫ থেকে ৬টি পকেট গেইট নির্মাণের মাধ্যমে আমাদের চলাচলের পথ সুগম করে পরিবার পরিজন নিয়ে একটু ভালোভাবে বাঁচার সুযোগ করে দেয়া হউক।

পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনি কুসুম বলেন, বিশ্ববিদ্যালয়ের কারনে আমাদের পানি নিষ্কাষনের কোন ব্যবস্থা নাই। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বাসা-বাড়ি, বিল, ডোবা ও ফসলী জমি থাকায় আলাদা চলাচলের ভালো কোনো রাস্তা নেই। বিশ্ববিদ্যালয় আশপাশের জমি অধিগ্রহণ না করে প্রশাসন সিমানা প্রাচীর নির্মাণ করছে। এতে স্থানীয় বাসিন্দারা বেকায়দায় পড়েছে। প্রশাসন যেন এসব দিক লক্ষ্য করে সিমানা প্রাচীর নির্মাণ করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা