অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল (ফাইল ছবি)
শিক্ষা

শ্রেণিকক্ষের শিক্ষাই যথেষ্ট নয়

সান নিউজ ডেস্ক: তারুণ্য জীবনের শ্রেষ্ঠ সময়। জীবনে ভালো কিছু করতে হলে টেকনোলজি তথা তথ্য-প্রযুক্তির অবাধ ব্যবহার রোধ ও সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো কারণে হতাশ না হয়ে বরং সব বিষয় উপভোগ করতে হবে। শ্রেণিকক্ষের শিক্ষাই যথেষ্ট নয়, এর বাইরেও অনেক কিছু শেখার আছে। তোমাদের সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে আরও বেশি জড়িত হতে হবে বলে মন্তব্য করেছেন বরেণ্য শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

আরও পড়ুন: রোজায় ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে

জাফর ইকবাল বলেন, নিজেদের বিকশিত করার জন্য তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। তোমরা যে বিষয়ে পড়ালেখা কর না কেন সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। কেননা সফলতা লাভের জন্য দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহম্মদ জাফর ইকবাল এসব কথা বলেন ।

সোমবার (২৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

কলা ও মানবিক অনুষদের ডিন এবং রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম।

আরও পড়ুন: রাশিয়ার সাথে আলোচনায় প্রস্তুত ইউক্রেন

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইউম ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনামিকা বিশ্বাস। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- আইন বিভাগের শিক্ষার্থী মরিয়ম নূপুর ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল শাওন।

ওরিয়েন্টেশন শেষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা