শিক্ষা

হিমেলের নামে ভবনে সাইনবোর্ড টানালো শিক্ষার্থীরা 

খোরশেদ আলম, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন একাডেমিক ভবনের নাম ‘মাহমুদ হাবিব হিমেল একাডেমিক ভবন’ করে সাইনবোর্ড টাঙিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে চারুকলা অনুষদের ১৫-২০জন শিক্ষার্থী এই সাইনবোর্ড টানিয়ে দেন।

ট্রাক চাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের নামে এই ভবনটির নামকরণের দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। এর আগে গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে নির্মাণাধীন ভবনের সামনে ট্রাক চাপায় হিমেল নিহত হন। ট্রাকটি ওই ভবনের নির্মাণ সামগ্রী বহন করছিল। সেসময় থেকে শিক্ষার্থীরা ভবনটি হিমেলের নামে নামকরণের দাবি জানিয়ে আসছে। উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারও শিক্ষার্থীদেরকে এ দাবি মেনে নেওয়ার আশ্বাসও দিয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা প্রশাসনের কাছে নিহত হিমেলের নামে একাডেমিক ভাবনের দাবি জানিয়েছিলাম। প্রশাসনও সেই দাবি মেনে আমাদের আশ্বাস দিয়েছে। এটা কেবল একটা সাইনবোর্ড নয়, এটা আমাদের ভালোবাসা, আবেগ ও দাবির বহিঃপ্রকাশ।

আরও পড়ুন: ধরা-ছোঁয়ার বাইরে জবি শিক্ষার্থী আকবর হত্যাকারী

শিক্ষার্থীরা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই ভবনের নামকরণের সাইনবোর্ডটা আমাদের দাবিকে আরও জোরদার করে দৃশ্যমান রাখবে। তাছাড়া বিভিন্ন সময় সড়কে আমাদের জীবন বিপন্ন হয় ঝরে পড়ে কিন্তু দৃশ্যমান কোন শাস্তি আমরা দেখি না। এই অব্যবস্থাপনার সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা