শিক্ষা

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ

সান নিউজ ডেস্ক: পড়াশোনা শেষ করার পর যুক্তরাষ্ট্রে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতে (স্টেম) ক্যারিয়ার গড়তে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে সম্প্রতি বাইডেন-হ্যারিস প্রশাসন নতুন পদক্ষেপ ঘোষণা করেছে।

পড়াশোনা শেষ করার পর যেসব আন্তর্জাতিক মেধাবী শিক্ষার্থীরা মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গড়তে চান, তাদের দেশটিতে বসবাস ও উন্নত ক্যারিয়ার গড়ার সুবিধার্থে সম্প্রতি বাইডেন-হ্যারিস প্রশাসন বেশ কিছু পরিবর্তন ঘোষণা করেছে।

এই পদক্ষেপের অংশ হিসেবে, স্টেম অপশনাল প্র্যাকটিস ট্রেনিং (ওপিটি) প্রোগ্রামে ২২টি নতুন অধ্যয়নের বিষয় যুক্ত করা হয়েছে। এর ফলে, এফ-১ ভিসা প্রাপ্ত আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্টেমের নির্দিষ্ট বিষয়গুলোতে স্নাতক, মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জনের পর
কাজের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ৩৬ মাস পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবে।

নতুন এই পদক্ষপেকে স্বাগত জানিয়ে পাঁচশ’র বেশি শিক্ষা প্রোগ্রাম পরিচালনাকারী আন্তর্জাতিক শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান স্টাডি গ্রুপের ইউনিভার্সিটি পার্টনারশিপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জোশুয়া রুবিন বলেন, “স্টেমের বিষয়গুলোতে বিশ্বের শীর্ষ মেধাবীদের আমেরিকায় পড়াশোনা করতে আগ্রহী করে তুলবে। এর ফলে, মার্কিন যুক্তরাষ্ট্রে স্টেম ডিগ্রি-পর্যায়ের প্রোগ্রামগুলোতে পড়াশোনা করতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।”

স্টেম অপশনাল প্র্যাকটিস ট্রেনিং (ওপিটি) প্রোগ্রামে এছাড়াও, মার্কিন সরকারের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স (ইসিএ) নন-ইমিগ্র্যান্ট ব্রিজ ইউএসএ এক্সচেঞ্জ ভিজিটরদের সহায়তা প্রদান করবে এবং ৩৬ মাস পর্যন্ত স্টেমের জে-১ স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের আরও বেশি অ্যাকাডেমিক প্রশিক্ষণ প্রদান করবে। যারা বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা বা ক্রীড়ায় অসামান্য দক্ষতা প্রদর্শন করবে তাদের জন্য রয়েছে ও-১এ নন-ইমিগ্র্যান্ট স্ট্যাটাস।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা