শিক্ষা

মধ্যরাতে শাবিপ্রবির আবাসিক ছাত্রীদের বিক্ষোভ

সাননিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মধ্যরাতে শীত উপেক্ষা করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আবাসিক ছাত্রীরা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে উপাচার্যের বাসভবনে প্রবেশের ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এর আগে রাত সাড়ে ১০টায় বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ১১টায় বিক্ষোভ সহকারে উপাচার্যের বাসভবনের মূল ফটকের সামনে এসে অবস্থান নেন তারা।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার পর হলের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষার্থীরা রিডিং রুমে আলোচনা করেন। আলোচনা শেষে সিদ্ধান্তগুলো হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ লিজাকে ফোনে কল করে জানান। এসময় শিক্ষার্থীরা তাকে হলে আসতে বললে তিনি অপারগতা প্রকাশ করেন। এমনকি দুর্ব্যবহার করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, হলে নানা সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধান চেয়ে তারা হল প্রভোস্টকে ফোনকল করলে তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

এ বিষয়ে হল প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা সংবাদমাধ্যমকে বলেন, এত রাতে হল প্রভোস্টরা আসতে পারছেন না। আমরা শিক্ষার্থীদের হলে ফিরে যেতে বলেছি। সমস্যাগুলো নিয়ে তাদের সঙ্গে পরে বসবো।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা