ছবি-সংগৃহিত
শিক্ষা

সশরীরে ক্লাস চলবে জবিতে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সরাসরি ক্লাস-পরীক্ষা ও অন্যান্য শিক্ষা-কার্যক্রম চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ‌‌‌'ক্লাস গ্রহণ' সংক্রান্ত বিষয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, পরিচালক (ছাত্র-কল্যাণ) ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক।

সভা শেষে বিজ্ঞান অনুষদের ডিন রবীন্দ্রনাথ মন্ডল বলেন, ‌'ক্যাম্পাসেই ক্লাস গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাস থেকে নতুন ব্যাচ আসলে ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে ক্যাম্পাসেই ক্লাস নেওয়া হবে। এখন যেমন ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা চলছে, ঠিক তেমনি চলবে।'

তিনি আরও যোগ করেন, যদি সরকার থেকে কোনো ধরনের নির্দেশনা আসে লকডাউন বা এমন, তখন আমরা বন্ধ করে দিয়ে অনলাইনে চলে যাবো। এখন আমরা অনলাইনে যাবো না। অনলাইন কোনো ভালো সমাধান না। সবার উপস্থিতিতে এটাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা ক্যাম্পাসেই ক্লাস নেবো।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা