হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)
শিক্ষা

লুঙ্গি পরা শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: অনলাইন পরীক্ষা চলাকালে বহিষ্কৃত হওয়া পাঁচ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক শ্রীপতি সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

একই সঙ্গে বহিষ্কৃত হওয়া ওই পাঁচ শিক্ষার্থী নির্ধারিত রুটিন অনুযায়ী সেমিস্টারের পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং গত ২৭ সেপ্টেম্বর বহিষ্কৃত হওয়া ওই কোর্সের পরীক্ষাটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লুঙ্গি পরে পরীক্ষায় অংশগ্রহণের কারণে ওই শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে, বিষয়টি সঠিক নয়। মূলত জুম কানেকটিভিটি ও ক্যামেরা প্লেসিংয়ের সমস্যার কারণে তাদের সাময়িকভাবে বিরত রাখা হয়েছিলো।

এর আগে ২৯ সেপ্টেম্বর শিক্ষার্থী বহিষ্কারের ঘটনাটি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ১ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কোর্স শিক্ষক, পরীক্ষার সুপারভাইজারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই বৈঠকের পরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে শ্রীপতি সিকদার জানান, বিজ্ঞপ্তিতে ভুল করে বহিষ্কার শব্দটি লেখা হয়েছিলো। এটা আসলে বহিষ্কার নয়, সুপারভাইজারের সঙ্গে রূঢ় আচরণ করার জন্য তাদের জুম সেশন থেকে রিমুভ করা হয়েছিলো।

তবে নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, অনলাইন পরীক্ষায় বহিষ্কার করার ক্ষেত্রে কিছু নীতিমালা রয়েছে। নীতিমালার বাইরে কাউকে বহিষ্কার করা যায় না। পরীক্ষায় কেউ কথা না শুনলে বা নিয়ম না মানলে তাকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে বের করে দেওয়া হয়। সেদিনের ঘটনায় শিক্ষার্থীদের বহিষ্কারে সেই নীতিমালা মানা হয়নি।

এর আগে ২৭ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ও ১৭তম ব্যাচের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিলো। এ সময় পরীক্ষায় অসদাচরণ, পরীক্ষার নিয়ম অনুসরণ না করা, রূঢ় আচরণ করা এবং সুপারভাইজারকে অসহযোগিতা করার কারণ দেখিয়ে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তবে বহিষ্কৃত হওয়া ওই শিক্ষার্থীরা অভিযোগ করেন, লুঙ্গি পরে পরীক্ষা দেওয়ার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়ে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা