শিক্ষা

শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে আছি

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শিক্ষা ক্ষেত্রে এখনও আমরা পিছিয়ে আছি। এখনও ২০ থেকে ৩০ ভাগ মানুষ নিরক্ষর। এর মধ্যে নারী শিক্ষায় পিছিয়ে আছি আমরা। আমাদের আরও অনেক পথ এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পন্ন উন্নয়ন জাতি গঠনের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে।

শুক্রবার (১ অক্টোবর) বিকেল ৫টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন শেষে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের উন্নয়নের বিএনপিসহ একটি মহল ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। একেক সময় একেক কথা বলে। একবার বলে নির্বাচনে অংশ নেবে আরেক বার বলে নির্বাচনে যাবো না। এই হচ্ছে বিএনপির অবস্থা।

তিনি বলেন, স্বাধীনতা অর্জনের আগে পাকবাহিনী এদেশের মানুষকে গোলামির শৃঙ্খলে বেঁধে রাখতে চেয়েছিলো। কিন্তু বাঙালির প্রাণ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে গোলামির শৃঙ্খল থেকে মুক্তি করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ দেশকে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিদ্যুৎ, বাসস্থানসহ দেশ ও জাতির সার্বিক উন্নয়নে এক মাইলফলক সৃষ্টি করে যাচ্ছেন।

ইউমেন্স কলেজ পরিচালনা কমিটির সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে ও শিক্ষক নজির উদ্দিন আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সভায় স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোস্তফা মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য অ্যাডভোকেট হোসেন আহমদ।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম মান্নানের একান্ত সচিব মো. হারুন উর রশীদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জনশেদ আলী, সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল হক বলেন, ২০১৯ সালে ইউনিয়নের প্রবাসীদের প্রায় ১ কোটি টাকা ব্যয়ে দুই তলা বিশিষ্টকলেজটি প্রতিষ্ঠা করা হয়েছিলো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা