শিক্ষা

সাত কলেজে সশরীরে পরীক্ষা শুরু 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাতটি কলেজে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সশরীরে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্টরা জানান, শুরুতেই অগ্রাধিকার ভিত্তিতে স্নাতক ২য় বর্ষের অনিয়মিত, মানোন্নয়ন ও বিশেষ (অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষা হচ্ছে। পরে অন্যান্য বর্ষের নিয়মিত পরীক্ষা কার্যক্রমও সশরীরেই শুরু হবে।স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে মূল ফটক থেকেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে। এছাড়া হলগুলোতেও আসন বিন্যাসে যথেষ্ট ফাঁকা রেখে বসানো হয়েছে।

১৮ আগস্ট সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সভাপতিত্বে অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের সভায় শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় এবং পরে রুটিন প্রকাশ করা হয়।

ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এক্ষেত্রে শুরুতে অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীদের অংশগ্রহণ করানো হলেও পর্যায়ক্রমে সব শিক্ষাবর্ষের পরীক্ষাও সশরীরে স্বাস্থ্যসুরক্ষা মেনে শুরু হবে।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা