শিক্ষা

জালিয়াতি ধরা পড়ায় মাদরাসার এমপিও স্থগিত

নিজস্ব প্রতিবেদক: জালিয়াতি ধরা পড়ায় ভোলার লালমোহন উপজেলার ‘লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার এমপিও স্থগিত করেছে মাদরাসা শিক্ষা অধিদফতর। একইসঙ্গে প্রতিষ্ঠানটির এমপিও কেনও স্থায়ীভাবে বাতিল করা হবে না এবং ফৌজদারি অপরাধের জন্য গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ৮ আগস্টের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দাখিল করতে হবে।

মঙ্গলবার (৩ আগস্ট) মাদরাসা শিক্ষা অধিদফতরের অফিস আদেশে বলা হয়, ‘মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়নে জালিয়াতি করে লালমোহন কামিল মাদরাসায় চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেয়া হয় গত বছর ২৫ ডিসেম্বর। অবৈধভাবে নিয়োগ সম্পন্ন করে গত জুলাই মাসে অনলাইনে এমপিওভুক্তির আবেদন পাঠানো হয় মাদরাসা থেকে।

এমপিওর জন্য পাঠানো ওই আবেদন যাচাই করে দেখা যায়, চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে ১৫ ডিসেম্বর নিয়োগ বোর্ড অনুষ্ঠানের জন্য মহাপরিচালকের প্রতিনিধি মেনোনয়ন দেয়া হয়। নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয় ২৫ ডিসেম্বর। চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে কথিত প্রতিনিধি তৈরি করে অবৈধভাবে নিয়োগ দেয়া হয় এবং অনলাইনে এমপিও আবেদন করা হয়, যা সুস্পষ্ট জালিয়াতি।

এর আগে সহকারি গ্রন্থাগারিক নিয়োগেও এমন ধরনের জালিয়াতি ধরা পড়ায় গত ২৬ জুলাই ৫টি দাখিল মাদরাসার এমপিও স্থগিত করে মাদরাসা শিক্ষা অধিদফতর। এমপিও স্থগিত হওয়া মাদরাসাগুলো হচ্ছে— ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চরমানিকা লতিফিয়া দাখিল মাদরাসা, আমিনাবাদ হাকিমিয়া দাখিল মাদরাসা, দক্ষিণ আছলামপুর মোবারক আলী দাখিল মাদরাসা, ভোলার লালমোহন উপজেলার কুন্ডের হাওলা রশিদিয়া দাখিল মাদরাসা এবং ভোলার চরফ্যাসন উপজেলার আছলামপুর মোহাম্মদিয়া দাখিল মাদরাসা।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনার মধ্যে গভর্নিং বডি এই অবৈধ নিয়োগ কার্যক্রম পরিচালনা করে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস...

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বর্তমানে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ৯৯.৮ শতাংশ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা