শিক্ষা

করোনায় শেকৃবির প্রতিষ্ঠাতা ভিসির মৃত্যু ​​​​​​​

নিজস্ব প্রতিনিধি, শেকৃবি: করোনায় আক্রান্ত হয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লাহ মারা গেছেন। সোমবার (২ আগস্ট) রাত ২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মঙ্গলবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তাকে তার গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হয়।

অধ্যাপক মো. শাদাত উল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অধ্যাপক মো. শাদাত উল্লা বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তিনি উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০১২ সালের ২৬ জুলাই থেকে ২০১৬ সালের ২৫ জুলাই পর্যন্ত তিনি দ্বিতীয়বার উপাচার্যের দায়িত্ব পালন করেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা