শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসের সমঝোতা স্মারক স্বাক্ষর

সাননিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন কর্পোরেশন মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশের হোম ডেকোরেশন এবং হোম টেক্সটাইল (এইচডিএইচটি) খাত এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমইএ) প্রতিযোগিতামূলক রপ্তানি ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।

সোমবার (২ আগস্ট) ভার্চুয়াল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং সেন্টার ফর দ্যা প্রমোশন অব ইমপোর্টস ফরম ডেভেলপিং কান্ট্রিজ অব দ্যা নেদারল্যান্ডস এন্ট্রারপ্রাইজ এজেন্সির (সিবিআই) ব্যবস্থাপনা পরিচালক মিজ পলিন ডল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন কর্পোরেশন মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচডিএইচটি এবং এসএমই বিষয়ক পোস্ট-গ্র্যাজুয়েট কোর্স চালুর ক্ষেত্রে সহযোগিতা করবে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক এবং শিক্ষার্থীদের এ বিষয়ে প্রশিক্ষিত ও দক্ষ করার ক্ষেত্রে দেশটি কারিগরি সহযোগিতা দেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, কারুশিল্প বিভাগের চেয়ারপার্সন ফারহানা ফেরদৌসী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা