শিক্ষা

শুক্রবারও চলছে স্কুলে পাঠদান

নিজস্ব প্রতিনিধি,চাঁপাইনবাবগঞ্জ : মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে স্বাস্থ্যবিধি অমান্য করে কোন কোন কিন্ডারগার্টেন স্কুলগুলোয় চালিয়ে যাচ্ছে পাঠদান কার্যক্রম।

স্কুলের শিশু শিক্ষার্থীদের শুক্রবারও সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লাস করানো হচ্ছে। শীতের সঙ্গে সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণ দ্বিতীয় ঢেউ এখনো রয়েছে। এর মধ্যেই সরকারি ঘোষণা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু শিবগঞ্জে সেই সরকারি নিদের্শনা উপেক্ষা করেই চলছে পাঠদান।

তবে কিন্ডারগার্টেন স্কুলের এক পরিচালক জামানুল ইসলাম জামাল জানান, করোনা ভাইরাসের কারণে শিবগঞ্জে প্রায় দেড়শ কিন্ডারগার্টেন স্কুল বন্ধ রয়েছে। ফলে অনেক স্কুলের শিক্ষকদের অর্থের অভাবে বেতন-ভাতা দিতে পারছে না। তাছাড়া অনেক স্কুলেই বিদ্যুৎ বিল থেকে শুরু করে ঘর ভাড়া দিতে না পেরে ওই সব প্রতিষ্ঠানগুলো একেবারেই বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিবগঞ্জ পৌর এলাকায় কয়েকটি কিন্ডারগার্টেন স্কুলে সুকৌশলে প্রধান ফটকে তালা দিয়ে ভিতর কক্ষে ক্লাস নেয়া হচ্ছে। এমনকি শুক্রবার ছুটির দিনেও তাদের শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। তবে অধিকাংশ শিক্ষক ও শিশু শিক্ষার্থীর মুখে মাস্ক ছিল না।

তবে শিবগঞ্জ আইডিয়াল ইংলিশ একাডেমির দায়িত্ব থাকা শিক্ষক মমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান জানান, শিবগঞ্জে বর্তমানে কিন্ডারগার্টেন স্কুলের সংখ্যা, স্কুলগুলোর বর্তমান অবস্থা ও কোন কোন স্কুল গোপনে ক্লাস নেয়ার বিষয়েও তিনি কিছু জানেন না।

সান নিউজ/জাহিদ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

মেসির বিদায়বেলায় যা বললেন আবেগাপ্লুত স্ত্রী

একজন কিংবদন্তির বিদায়, গ্যালারিতে প্রায় ৮৫ হাজার ম...

২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের

২৪ ঘণ্টার ব্যবধানে রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলার দাবি গতকাল বুধবারের হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা